মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:১৯ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

লিজের জমিতে বাসমতি ধান চাষে সফল ভূমিহীন কৃষক সুজল

  • হালনাগাদ সময় : ০৩:২২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজের কৃষিজমি না থাকলেও অদম্য ইচ্ছাশক্তি আর নতুন কিছু করার স্বপ্ন সুজল সরদারকে থামিয়ে রাখতে পারেনি। অন্যের জমি লিজ নিয়ে পরীক্ষামূলকভাবে পাকিস্তানি লং বাসমতি-১১২১ জাতের ধান চাষ করে প্রথমবারেই বাজিমাত করেছেন তিনি। ঝালকাঠির রাজাপুর উপজেলার এই কৃষক মাত্র ১৫ হাজার টাকা খরচ করে এক বিঘা জমিতে ধান চাষ করে সব খরচ বাদে প্রায় ৪০ হাজার টাকা লাভের আশা করছেন।

রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি এলাকার মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। প্রচলিত ধানের পাশাপাশি সুজল সরদারের চাষ করা পাকিস্তানি লং বাসমতি-১১২১ জাতের ধান স্থানীয়দের নজর কেড়েছে। লম্বা দানা ও বিশেষ সুগন্ধযুক্ত এই ধান চাষে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন তিনি।

সুজল সরদার জানান, রাজাপুর উপজেলা কৃষি অফিসের পরামর্শে তিনি এই নতুন জাতের ধান চাষ শুরু করেন। জমি লিজ, বীজ, সার, কীটনাশক ও পরিচর্যা মিলিয়ে তার মোট খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। বাম্পার ফলন দেখে তিনি অত্যন্ত আশাবাদী।

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এই জাতের ধানের অন্যতম বৈশিষ্ট্য হলো কম সময়ে ফসল ঘরে তোলা। এতে একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো সম্ভব। ধান কাটার পর সরিষা বা ডাল জাতীয় রবিশস্য চাষ করে কৃষকরা তাদের আয় আরও বাড়াতে পারেন। সুজলের এই সাফল্যে স্থানীয় কৃষকদের মধ্যেও নতুন জাতের ধান চাষে আগ্রহ বাড়ছে। অনেকেই এখন তার জমিতে এসে চাষপদ্ধতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরও ৪১ বাংলাদেশি জেলে

26 November 2026

হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে খটখট শব্দে মুখর মানিকগঞ্জের হাজারীপল্লি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লিজের জমিতে বাসমতি ধান চাষে সফল ভূমিহীন কৃষক সুজল

হালনাগাদ সময় : ০৩:২২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬