মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৩১ পূর্বাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গায়েবি মামলা নয়, এখন হচ্ছে প্রকৃত ঘটনার ভিত্তিতে মামলা: সংসদ সদস্য সরোয়ার আলমগীর

  • হালনাগাদ সময় : ০১:৫৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বিগত সময়ে গায়েবি মামলায় নিজেসহ বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেছেন, এখন আর গায়েবি মামলা নয়, প্রকৃত ঘটনার ভিত্তিতে মামলা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত প্রয়াত আইনজীবীদের স্মরণসভা ও ‘শতাব্দী পরিক্রমা’ ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, বিগত সময়ে গায়েবি মামলায় তিনি নিজেসহ বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। তবে বর্তমানে প্রকৃত ঘটনার ভিত্তিতে মামলা হচ্ছে। আদালতের বিভিন্ন মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে এ অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ফটিকছড়ি আদালতের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে সংসদ সদস্য বলেন, ব্রিটিশ আমলের শতবর্ষী এ আদালত ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ। এই ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। পাশাপাশি আদালতের অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও পুনর্গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পলাতক ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবিলায় আইনজীবীসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সরোয়ার আলমগীর বলেন, ইতিমধ্যে সংসদে চট্টগ্রাম-নাজিরহাট থেকে ফটিকছড়ি হয়ে রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবি জানিয়েছেন। এ প্রকল্প বাস্তবায়নে কাজ হবে বলে তিনি আশাবাদী।

এ ছাড়া ফটিকছড়িতে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা ও সোলার প্যানেল স্থাপনসহ এলাকার উন্নয়নে বিভিন্ন দাবি জানানো হয়েছে। সোলার স্থাপনের কাজ অচিরেই শুরু হবে জানিয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ সব কাজ বাস্তবায়ন হবে।

ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. লেয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ির সিনিয়র সিভিল জজ ছমি উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিনুল হাসান।

বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অ্যাডভোকেট সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অ্যাডভোকেট ফরিদ আহম্মদ, অ্যাডভোকেট উত্তম কুমার মহাজনসহ বার অ্যাসোসিয়েশনের আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রয়াত আইনজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং ‘শতাব্দী পরিক্রমা’ ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন করা হয়। স্মরণসভা শেষে মোনাজাত পরিচালনা করেন বার অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক অ্যাডভোকেট হামিদ উল্লাহ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরের সময় ঢাকায় অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

26 November 2026

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই ইউজিসিতে যাবে শিক্ষার্থীর তথ্য: শিক্ষামন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গায়েবি মামলা নয়, এখন হচ্ছে প্রকৃত ঘটনার ভিত্তিতে মামলা: সংসদ সদস্য সরোয়ার আলমগীর

হালনাগাদ সময় : ০১:৫৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬