রাজধানীর উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের একটি চলন্ত বাসে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে বাসে আগুন লাগার এই সংবাদ পায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ঠিক কী কারণে বা কীভাবে বাসটিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই কর্মকর্তা।

























