মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪০ পূর্বাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে সরিষা ও সয়াবিনসহ আট ফসলের বীজ বিতরণ

  • হালনাগাদ সময় : ০১:৫২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে চট্টগ্রামের ফটিকছড়িতে ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আট ধরনের ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের শহীদ শফিকুন নূর মওলা গণমিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই প্রণোদনা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কৃষি প্রণোদনা কর্মসূচি ও উপজেলা পরিষদের অর্থায়নে কৃষকদের মধ্যে সরিষা, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি, ফেলন ও অড়হরের বীজসহ প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুল আলম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, কৃষকের উন্নয়ন মানেই দেশের সামগ্রিক উন্নয়ন। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের স্বাবলম্বী করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি কৃষকদের মধ্যে বিতরণ করা বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

আলোচনা সভা শেষে উপস্থিত কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে বীজ ও সারের প্যাকেট তুলে দেন প্রধান অতিথি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরের সময় ঢাকায় অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

26 November 2026

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই ইউজিসিতে যাবে শিক্ষার্থীর তথ্য: শিক্ষামন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে সরিষা ও সয়াবিনসহ আট ফসলের বীজ বিতরণ

হালনাগাদ সময় : ০১:৫২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬