মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৫২ পূর্বাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনাকে ধর্মীয় মোড়ক দেওয়ার অপচেষ্টা চলছে: ডেপুটি স্পিকার

  • হালনাগাদ সময় : ০২:০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনাকেও কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় মোড়কে উপস্থাপনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অতীতে সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এবং এখনো সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে দলীয় পরিচয় ভুলে দেশের স্বার্থে সত্য কথা বলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আপিল বিভাগের আইনজীবী চিত্রা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম মাহবুব উদ্দিন খোকন। শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। ধর্মীয় আলোচনা করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী এবং ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক ড. শ্রীমৎ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির সংস্কার কর্মসূচিতে তারেক রহমানের দেওয়া রেইনবো নেশন গড়ার ঘোষণার কথা তুলে ধরেন।

সদ্য সমাপ্ত দুর্গাপূজা নজিরবিহীন উৎসবমুখর পরিবেশে পালিত হওয়ায় বাংলাদেশে কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীরাও প্রশংসা করেছে বলে জানান তিনি। তার মতে, মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের যে চেতনা তৈরি হয়েছে, তা থেকেই এমন অন্তর্ভুক্তিমূলক পরিবেশের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি নড়াইলের ঘটনা নিয়ে কিছু বিদেশি গণমাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসত্য তথ্য তুলে ধরার অপচেষ্টা চালানো হয়েছে বলেও সমালোচনা করেন ডেপুটি স্পিকার।

কায়সার কামাল বলেন, ধর্মের চেয়েও বড় পরিচয় মানুষ। সব ধর্মই সত্য, ন্যায় ও ইনসাফের কথা বলে। বিগত দেড় দশকে দেশে গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা ছিল না উল্লেখ করে তিনি বলেন, টুপি-দাড়ি দেখলেই কাউকে মৌলবাদী আখ্যা দিয়ে কারাগারে পাঠানো হতো। জুলাই গণঅভ্যুত্থানে দেড় মাসে প্রাণ দেওয়া ১ হাজার ৪০০ শহীদের স্বপ্নের মানবিক বাংলাদেশ গড়তে দলমত ও মতাদর্শ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ছোটখাটো কোনো রাজনৈতিক সংঘাতে হিন্দু সম্প্রদায়ের কেউ জড়িত থাকলে এক শ্রেণির সংবাদমাধ্যম ও প্রচারক সেটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি লঙ্ঘনের ঘটনা হিসেবে তুলে ধরার চেষ্টা করে, যা দুঃখজনক।

ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করে কোনো গোষ্ঠীর রাজনৈতিক সুবিধা নেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ—সব সম্প্রদায়ের নাগরিককে এক সুরে কথা বলার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরের সময় ঢাকায় অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

26 November 2026

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই ইউজিসিতে যাবে শিক্ষার্থীর তথ্য: শিক্ষামন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনাকে ধর্মীয় মোড়ক দেওয়ার অপচেষ্টা চলছে: ডেপুটি স্পিকার

হালনাগাদ সময় : ০২:০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬