মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৮ পূর্বাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ট্রাম্পের যোগাযোগের আহ্বানে সাড়া দিলেন না কিম জং উন

  • হালনাগাদ সময় : ১২:৫৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও পিয়ংইয়ং তাতে কোনো সাড়া দেয়নি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে ট্রাম্পের পক্ষ থেকে যোগাযোগের উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হয়।

জাতিসংঘে উত্তর কোরিয়ার স্থায়ী মিশনের মাধ্যমে চিঠি পাঠানোর চেষ্টা করলেও কিম প্রশাসন তা গ্রহণ করেনি। ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতার মধ্যে তিনবার বৈঠক হলেও বর্তমানে পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে কিমের অনড় অবস্থান স্পষ্ট। গোয়েন্দা তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বর্তমানে ৬০টিতে উন্নীত হয়েছে।

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া এখন রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে বেশি মনোযোগী। কিম জং উন স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক কর্মসূচি মেনে না নেয়, তবে দুই দেশের মধ্যে বৈরিতার অবসান ঘটার সম্ভাবনা নেই।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকায় আজ জাতীয় নাগরিক পার্টির মোটরসাইকেল র‍্যালি

23 November 2026

ধোবাউড়ায় ১০২ বোতল ভারতীয় মদসহ দুই ভাই গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ট্রাম্পের যোগাযোগের আহ্বানে সাড়া দিলেন না কিম জং উন

হালনাগাদ সময় : ১২:৫৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬