মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১০ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাফাহ সীমান্তে জটিলতা: হজের অপেক্ষায় গাজার চার শতাধিক মুসল্লির মৃত্যু

  • হালনাগাদ সময় : ১২:১৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন করেও সৌদি আরবে যাওয়ার সুযোগ পাননি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় ১০ হাজার মানুষ। বছরের পর বছর অপেক্ষার প্রহর গুনতে গুনতেই মৃত্যু হয়েছে নিবন্ধিত অন্তত চার শ ফিলিস্তিনির। মিসরের রাফাহ সীমান্তে কঠোর বিধিনিষেধের কারণেই তাদের এই দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার।

গাজার হজ ও উমরা ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মদ আল-আস্তালের বরাতে জানা গেছে, ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত হজের জন্য আবেদন করা প্রায় ১০ হাজার বাসিন্দা অপেক্ষমাণ তালিকায় আটকে আছেন। তাদের মধ্যে প্রায় চার শ জন হজের পবিত্র যাত্রা শুরুর আগেই প্রাণ হারিয়েছেন।

মোহাম্মদ আল-আস্তাল জানান, ভবিষ্যতে যাতায়াতের পরিস্থিতি স্বাভাবিক হলে ২০২৩ সালের লটারিতে নির্বাচিত ব্যক্তিদেরই অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি তালিকায় থাকা কোনো ব্যক্তি মারা গেলে তাঁর পরিবারের সদস্যদের সেই সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। সৌদি আরব তাদের গ্রহণে প্রস্তুত রয়েছে এবং মিসরও পথ সুগম করতে কাজ করছে। তবে গাজাবাসীর মূল দাবি, নির্বিঘ্নে সৌদি আরব গমন এবং আনুষ্ঠানিকতা শেষে নিরাপদে নিজ ভূখণ্ডে ফিরে আসার সুনির্দিষ্ট নিশ্চয়তা।

ফিলিস্তিনের জন্য নির্ধারিত মোট ৬ হাজার ৬০০ জনের বার্ষিক কোটার মধ্যে গাজার অংশ প্রায় ২ হাজার ৫০৮ জন। তবে ২০২৪ সালের মে মাসে রাফাহ সীমান্ত পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ২০২৪, ২০২৫ ও ২০২৬—টানা তিন মৌসুম কোনো গাজাবাসী হজে অংশ নিতে পারেননি। এতে ২০২৭ সালের সম্ভাব্য হজ মৌসুম ঘিরেও অপেক্ষমাণ যাত্রীদের মাঝে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
24 November 2026

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাফাহ সীমান্তে জটিলতা: হজের অপেক্ষায় গাজার চার শতাধিক মুসল্লির মৃত্যু

হালনাগাদ সময় : ১২:১৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬