মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৮ পূর্বাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মালয়েশিয়ায় চিকিৎসকদের এক বিশাল পরিবারের অনুপ্রেরণাদায়ী গল্প

  • হালনাগাদ সময় : ০৪:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় রাবার বাগানের শ্রমিক হিসেবে জীবন শুরু করেছিলেন লু সিউ চিন ও তার স্বামী। তাদের আট ছেলে পরবর্তী সময়ে চিকিৎসক হন। তাদের হাত ধরে গড়ে উঠেছে চিকিৎসকদের এক বিশাল পরিবার, যেখানে বিভিন্ন প্রজন্ম মিলিয়ে চিকিৎসকের সংখ্যা ৬১!

লু সিউ চিন ১২ নভেম্বর ১০৪ বছর বয়সে মারা গেছেন। ১৬ নভেম্বর মালয়েশিয়ার জোহর রাজ্যের মুয়ারে ট্রিনিটি চার্চ সমাধিক্ষেত্রে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এতে পরিবারের ১২০ জনের বেশি সদস্য অংশ নেন। তাদের অনেকে মালয়েশিয়া ছাড়াও সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড থেকে এসেছিলেন শেষকৃত্যে অংশ নিতে।

চিকিৎসক হওয়ার পেছনে এই পরিবারের অনুপ্রেরণা হিসেবে রয়েছে একটি বেদনাদায়ক ঘটনা। মুয়ারে রাবার বাগানে শ্রমিক হিসেবে কাজ করার সময় লু সিউ চিন ও লিম তাং তু দম্পতির এক সন্তান মারা যায় অসুস্থতার কারণে। তখন ওই এলাকায় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ ছিল খুবই সীমিত। কঠিন পরিস্থিতির মধ্যেও এই পরিবার সবসময় বিশ্বাস করত যে উন্নত ভবিষ্যতের চাবিকাঠি হলো শিক্ষা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকায় আজ জাতীয় নাগরিক পার্টির মোটরসাইকেল র‍্যালি

23 November 2026

ধোবাউড়ায় ১০২ বোতল ভারতীয় মদসহ দুই ভাই গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মালয়েশিয়ায় চিকিৎসকদের এক বিশাল পরিবারের অনুপ্রেরণাদায়ী গল্প

হালনাগাদ সময় : ০৪:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬