মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৬ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সশস্ত্র বাহিনী দিবস: সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত ছিল নৌবাহিনীর জাহাজ

  • হালনাগাদ সময় : ১০:৩৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীবন্দর ও ঘাঁটিতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

ঢাকার সদরঘাটসহ চট্টগ্রাম, খুলনা, মোংলা এবং বরিশালের নির্ধারিত নেভাল বার্থ ও লঞ্চ টার্মিনালে সাধারণ দর্শনার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শিশু-কিশোর ও নারী-পুরুষসহ সব বয়সের মানুষ নৌবাহিনীর জাহাজ ও এর বিভিন্ন কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পান। নৌবাহিনীর সদস্যরা দর্শনার্থীদের সার্বিক সহযোগিতা করেন এবং জাহাজের বিভিন্ন প্রযুক্তিগত দিক সম্পর্কে ধারণা দেন।

এই আয়োজনের মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। একই সঙ্গে দেশের সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীর ভূমিকা ও সক্ষমতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আয় কম, করের চাপ বেশি: ধনীদের তুলনায় দরিদ্র পরিবারের ওপর ভ্যাটের বোঝা প্রায় সাত গুণ

22 November 2026

আশুলিয়া-সাভারে ৬০টির বেশি কারখানা বন্ধ: অস্থিরতায় বাড়ছে বাংলাদেশের ‘কান্ট্রি রিস্ক ফ্যাক্টর’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সশস্ত্র বাহিনী দিবস: সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত ছিল নৌবাহিনীর জাহাজ

হালনাগাদ সময় : ১০:৩৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬