মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:২৫ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সিলেটে বাসে অগ্নিসংযোগ: আওয়ামী লীগের দুই কর্মী গ্রেফতার

  • হালনাগাদ সময় : ১০:২২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সিলেট নগরীর চালিবন্দর এলাকায় চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে নগরীর ছড়ারপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—সিলেট নগরীর ছড়ারপাড় এলাকার বাসিন্দা মো. মাছুম আহমেদ (৪২) এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের নাসিমুর রহমান ওরফে নাসিম (৪৪)। বর্তমানে নাসিমুর ছড়ারপাড়ের বউবাজার এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, গত বুধবার রাতে চালিবন্দর এলাকার কয়েদি মাঠের পাশে পার্কিং করে রাখা তিনটি বাসে এবং বৃহস্পতিবার ভোররাতে আরও একটি বাসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন জানান, তদন্তে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতারকৃতদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। নাসিমুর রহমানের বিরুদ্ধে দণ্ডবিধির আরও একটি মামলা রয়েছে। শুক্রবার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বিদেশে নিরাপদে শীর্ষ নেতারা, দেশে বিপাকে কর্মীরা: পলাতক নেতৃত্বের উসকানিতে বাড়ছে সংঘাত ও গ্রেফতার

21 November 2026

বিচারকদের পাশে থাকবে আইন মন্ত্রণালয়: মন্ত্রী মো. আসাদুজ্জামান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সিলেটে বাসে অগ্নিসংযোগ: আওয়ামী লীগের দুই কর্মী গ্রেফতার

হালনাগাদ সময় : ১০:২২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬