বাংলাদেশ বিমান বাহিনীকে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী এবং লিওনার্দো এসপিএ ইতালির মধ্যে একটি লেটার অব ইনটেন্ট (সম্মতিপত্র) সই হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, মঙ্গলবার বিমান বাহিনী সদরদপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর উপস্থিতিতে এই সম্মতিপত্র সই হয়। অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইএসপিআর আরও জানিয়েছে, লিওনার্দো এসপিএ বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখসারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফটের অংশ হিসেবে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে।
রিপোর্টারের নাম 

























