মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৫৭ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জুলাই হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান চৌধুরী

  • হালনাগাদ সময় : ০৭:২৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জুলাই অভ্যুত্থান চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলায় সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক হোসেন ফারুকী অভিযোগ করেন, কোটাবিরোধী আন্দোলনে আরিফ হত্যার ঘটনায় ইকবাল সোবহান চৌধুরী এজাহারভুক্ত ৫৩ নম্বর আসামি। ফ্যাসিস্ট সরকারের আমলে গণমাধ্যম নিয়ন্ত্রণে এবং ভিন্নমতাবলম্বীদের দমনে তার সক্রিয় ভূমিকা ছিল।

আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন না করে তার শারীরিক অবস্থা বিবেচনায় ডিভিশন সুবিধা ও সুচিকিৎসার আবেদন জানান। বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাকে আটক করে পুলিশ। একই ঘটনায় আটক ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আকাশছোঁয়া খরচ ও চড়া ট্যাক্সের জাঁতাকল: জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের বাস্তবতা

05 November 2026

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জুলাই হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান চৌধুরী

হালনাগাদ সময় : ০৭:২৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬