মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৫০ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

  • হালনাগাদ সময় : ০৩:০০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জামালপুরের দেওয়ানগঞ্জে আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসার শিক্ষক মো. সাইদুর মুন্সীকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জরিমানার এই অর্থ ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সাইদুর মুন্সী দেওয়ানগঞ্জের মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৬ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষক সাইদুর মুন্সী শিশুটিকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার ৩ মে দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

সরকারি কৌঁসুলি (পিপি) ফজলুল হক জানান, বিচারক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই রায় প্রদান করেছেন। জরিমানার টাকা ভুক্তভোগী শিশু পাবে বলে নিশ্চিত করেছেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আকাশছোঁয়া খরচ ও চড়া ট্যাক্সের জাঁতাকল: জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের বাস্তবতা

05 November 2026

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

হালনাগাদ সময় : ০৩:০০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬