চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় আট বছরের শিশু সোহাগকে বলাৎকারের পর হত্যার দায়ে মো. ইমন নামের এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত-১-এর অতিরিক্ত দায়রা জজ নিষ্কৃতি হাগিদক এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ মার্চ পতেঙ্গা এলাকার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে শিশু সোহাগকে বলাৎকার করে ইমন। ঘটনাটি জানাজানি হওয়ার ভয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে শিশুটিকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর শিশুটির বাবা মো. ফারুক হোসেন ভূঁইয়া বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা দায়ের করেন।
আদালতে মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। রায় প্রদানকালে আসামি পলাতক ছিলেন।























