মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৩০ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সাভারে বেশিরভাগ কারখানা সচল, শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে

  • হালনাগাদ সময় : ০৪:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ নানা দাবিতে আন্দোলনের পর সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বেশিরভাগ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে অপ্রীতিকর ঘটনা এড়াতে কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, সকালে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় কিছু শ্রমিক সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় কিছু বিক্ষোভকারী ইটপাটকেল নিক্ষেপ করে শিল্প পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আশুলিয়া ও সাভার এলাকার ১ হাজার ৮৬৩টি পোশাক কারখানার মধ্যে নিরাপত্তার স্বার্থে ও অস্থিতিশীলতার আশঙ্কায় প্রায় ৭০টি কারখানা ছুটি দেওয়া হয়েছে। বাকি সব কারখানায় স্বাভাবিকভাবে কাজ চলছে। অরাজকতা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আকাশছোঁয়া খরচ ও চড়া ট্যাক্সের জাঁতাকল: জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের বাস্তবতা

05 November 2026

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাভারে বেশিরভাগ কারখানা সচল, শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে

হালনাগাদ সময় : ০৪:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬