মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৫০ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বক্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

  • হালনাগাদ সময় : ০২:২৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করা না হলে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান এনসিপির আহ্বায়ক বরাবর এই লিগ্যাল নোটিশটি পাঠান।

নোটিশে বলা হয়, গত ৩০ অক্টোবর দেশের দুটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে নাহিদ ইসলামের দেওয়া বক্তব্য আবেদনকারীর দৃষ্টিগোচর হয়েছে। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া ঢালাওভাবে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ তুলে একজন সম্মানিত ব্যক্তিত্বের চরিত্র হনন করা মারাত্মক অপরাধ এবং তা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

নোটিশে আরও উল্লেখ করা হয়, এমন বিভ্রান্তিকর বক্তব্যের জন্য এনসিপির আহ্বায়ককে জাতির কাছে ক্ষমা চেয়ে আগামী ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করতে হবে, অন্যথায় প্রচলিত আইনে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আকাশছোঁয়া খরচ ও চড়া ট্যাক্সের জাঁতাকল: জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের বাস্তবতা

05 November 2026

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বক্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

হালনাগাদ সময় : ০২:২৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬