মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৪ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শুভশ্রীর ৩৬তম জন্মদিনে রাজ চক্রবর্তীর বার্তা, নেটদুনিয়ায় তারকা দম্পতিকে নিয়ে চর্চা

  • হালনাগাদ সময় : ১০:৫৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৩৬তম জন্মদিন উদযাপনে মেতে উঠেছেন তাঁর স্বামী ও নির্দেশক রাজ চক্রবর্তী। স্ত্রীর বিশেষ দিনটিতে ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি হাতে লাল গোলাপের তোড়া নিয়ে শুভশ্রীকে সারপ্রাইজ দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিশেষ উদযাপনের মুহূর্ত শেয়ার করে নতুন করে নজর কেড়েছেন রাজ।

শুভশ্রীর হাসিমুখের একটি নান্দনিক ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন রাজ চক্রবর্তী। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক গান যুক্ত করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার ভালোবাসা।’ শুভশ্রীকে এই আয়োজনে একটি স্টাইলিশ চেকড পোশাক ও মানানসই সাজে দেখা গেছে।

ঘরোয়া আয়োজনের পাশাপাশি ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে শুভশ্রীর জন্য একটি বিশেষ জন্মদিনের পার্টির ব্যবস্থাও করেছিলেন রাজ। রাতভর আনন্দ-উৎসবে বন্ধুদের সঙ্গে কাটান এই তারকা দম্পতি।

উল্লেখ্য, রাজ ও শুভশ্রীর বয়সের পার্থক্য নিয়েও বিনোদন জগতে অনুরাগীদের কৌতূহল কম নয়। ১৯৭৫ সালে জন্ম নেওয়া রাজ চক্রবর্তীর চেয়ে ১৯৯০ সালে জন্ম নেওয়া শুভশ্রী প্রায় প্রায় ১৬ বছরের ছোট। ২০১৮ সালে বিবাহের পর থেকে দুই সন্তান ইউভান ও ইয়ালিনীকে নিয়ে সুখে সংসার করছেন তাঁরা। সম্প্রতি নানা গুঞ্জন ছড়ালেও রাজের এই নতুন পোস্ট তারকা দম্পতির মধুর সম্পর্কের চিত্রই তুলে ধরল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘শেষ মেগাস্টার শুধু তুমি’, জন্মদিনে মৌসুমীকে ওমর সানীর ভালোবাসামাখা শুভেচ্ছা

03 November 2026

বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শুভশ্রীর ৩৬তম জন্মদিনে রাজ চক্রবর্তীর বার্তা, নেটদুনিয়ায় তারকা দম্পতিকে নিয়ে চর্চা

হালনাগাদ সময় : ১০:৫৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬