মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৮ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মামলা: কারামুক্ত হলেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান

  • হালনাগাদ সময় : ০১:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এসময় তাকে কারা ফটকে সংবর্ধনা দিতে জড়ো হন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আখতারুজ্জামানকে জামিন দেন।

গত ২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন শনিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার এজাহারে বলা হয়, ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা একটি ফ্লাইটের লাগেজ পেতে বিলম্ব হওয়ায় ক্ষুব্ধ হন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। ওই সময় তাকে অকথ্য ভাষায় গালাগাল করে ঘাড় ধাক্কা দিয়ে বের করা ও মারধরের হুমকি দেন মেজর (অব.) আখতারুজ্জামান। এমনকি বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করা হয়।

দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতি করলেও ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান। যদিও ২০২২ সালে পঞ্চমবারের মতো তাকে বহিষ্কার করেছিল বিএনপি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নীতিমালা লঙ্ঘনের দায়ে বাংলাদেশের পৌনে ১ কোটি ভিডিও সরাল টিকটক

03 November 2026

গণসংযোগের ভিড়ে ঘাড় ঠেকিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি: এক বছরেও অধরা সেই বাঁহাতি শুটার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মামলা: কারামুক্ত হলেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান

হালনাগাদ সময় : ০১:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬