মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৫৮ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দিনে জাতীয় ক্রিকেট লিগের লড়াই, রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফুটবল রোমাঞ্চ

  • হালনাগাদ সময় : ০৯:৩১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সকালে দেশীয় ঘরোয়া ক্রিকেট আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে ইউরোপীয় ফুটবলের তীব্র রোমাঞ্চ—দুটি ভিন্ন আমেজ উপভোগের সুযোগ পাচ্ছেন ক্রীড়াপ্রেমীরা। আজ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চারটি ম্যাচের পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগে রয়েছে একাধিক হাইভোল্টেজ লড়াই। একই রাতে মাঠে নামছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো শীর্ষ দলগুলো।

ক্রিকেটে সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের লড়াইয়ে মুখোমুখি হয়েছে সিলেট ও চট্টগ্রাম। একই সময়ে খুলনার মুখোমুখি হচ্ছে ময়মনসিংহ। এছাড়া দিনের অন্য ম্যাচগুলোতে ঢাকা লড়ছে বরিশালের বিপক্ষে এবং রংপুরের প্রতিপক্ষ রাজশাহী। ম্যাচগুলো বিসিবির ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে।

অন্যদিকে ফুটবলে রাত ১১টা ৪৫ মিনিটে চ্যাম্পিয়নস লিগে গালাতাসারাইয়ের মুখোমুখি হবে স্টুটগার্ট। একই সময়ে অন্য ম্যাচে শাখতার দোনেৎস্ক লড়বে স্পোর্টিং সিপির বিপক্ষে। এছাড়া রাত ১২টা ১৫ মিনিটে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে আল হিলাল ও শাবাবের লড়াই অনুষ্ঠিত হবে।

রাত ২টায় একই সঙ্গে মাঠে গড়াবে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ সাতটি ম্যাচ। এর মধ্যে অন্যতম আকর্ষণ অ্যাটলেটিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের দ্বৈরথ। একই সময়ে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে বার্সেলোনা এবং ভিয়ারিয়ালের বিপক্ষে লড়বে পিএসজি। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে রোমা। রাতের অন্য ম্যাচগুলোতে ফেইনুর্দের প্রতিপক্ষ ইন্টার মিলান, লাস্ক লিঞ্জ লড়বে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে এবং বোডো/গ্লিমটের মুখোমুখি হবে লিল। ম্যাচগুলো সরাসরি দেখা যাবে সনি টেন, সনি লিভ ও ট্যাপম্যাডে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঘরে ঘরে সর্দি, কাশি ও গলাব্যথা: সাধারণ ফ্লু বনাম নিউমোনিয়ার ঝুঁকি চিনবেন যেভাবে

03 November 2026

শুভশ্রীর ৩৬তম জন্মদিনে রাজ চক্রবর্তীর বার্তা, নেটদুনিয়ায় তারকা দম্পতিকে নিয়ে চর্চা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দিনে জাতীয় ক্রিকেট লিগের লড়াই, রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফুটবল রোমাঞ্চ

হালনাগাদ সময় : ০৯:৩১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬