মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০২ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাজ্যের যৌথ অঙ্গীকার

  • হালনাগাদ সময় : ১০:৫৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক ফোরামে বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে পারস্পরিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জন’স-এ অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) ফাঁকে আয়োজিত এক বৈঠকে এ কথা জানানো হয়।

সোমবার (৩ নভেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের মধ্যে এ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় মন্ত্রী দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও উদীয়মান দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে গভীর সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে যুক্তরাজ্যে বাংলাদেশি পণ্যের শক্তিশালী রপ্তানি বজায় রাখা এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমানে এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত করার বিষয়ে বাংলাদেশের সম্মতির সিদ্ধান্তকে স্বাগত জানায় দুই পক্ষ।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, নিরাপদ ও সুসংগঠিত অভিবাসন এবং মানবিক সহায়তার ক্ষেত্রে আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন অব্যাহত রাখার বিষয়ে দুই দেশ একমত পোষণ করে। পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত প্রায় ১০ লাখ রোহিঙ্গা নাগরিককে দীর্ঘমেয়াদে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এবং রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বজায় রাখার আশ্বাস দেন।

বৈঠককালে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণের বিষয়টি তুলে ধরেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঘরে ঘরে সর্দি, কাশি ও গলাব্যথা: সাধারণ ফ্লু বনাম নিউমোনিয়ার ঝুঁকি চিনবেন যেভাবে

03 November 2026

শুভশ্রীর ৩৬তম জন্মদিনে রাজ চক্রবর্তীর বার্তা, নেটদুনিয়ায় তারকা দম্পতিকে নিয়ে চর্চা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাজ্যের যৌথ অঙ্গীকার

হালনাগাদ সময় : ১০:৫৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬