মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৫০ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আফগানিস্তানের চমক, বাংলাদেশের অবস্থান কোথায়?

  • হালনাগাদ সময় : ১০:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

একসময় ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পেছনে ছিল আফগানিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে পথচলাও বাংলাদেশের তুলনায় অনেক পরে। কিন্তু সময়ের ব্যবধানে বদলে গেছে সেই চিত্র। ধারাবাহিক পারফরম্যান্স আর একের পর এক বড় দলের বিপক্ষে সাফল্যে এবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে আফগানিস্তান। পেছনে ফেলেছে শ্রীলঙ্কাকে, অবস্থান করছে ছয় নম্বরে। আর এই উত্থানের বিপরীতে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের অবস্থান!

২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল আফগানিস্তানের। এরপর খুব বেশি সময় নেয়নি নিজেদের সামর্থ্যের জানান দিতে। ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে দলটি। একসময় বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো অভিজ্ঞ দলকে র‍্যাঙ্কিংয়ে পেছনে ফেলে আলোচনায় আসে আফগানরা। এবার সেই তালিকায় যুক্ত হলো শ্রীলঙ্কার নামও।

আফগানিস্তানের এই উত্থান অবশ্য রাতারাতি আসেনি। এর পেছনে রয়েছে মাঠের ধারাবাহিক সাফল্য। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে চমক দেখিয়েছিল তারা। শুধু ওয়ানডেতেই নয়, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় আফগানিস্তান।

পরিসংখ্যানও তাদের অগ্রযাত্রার সাক্ষী। এখন পর্যন্ত ১৯১টি ওয়ানডে খেলে ৯৬টিতে জয় পেয়েছে দলটি। জয়-পরাজয়ের অনুপাত ১.০৯। সাম্প্রতিক সময়েও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে জয় পাওয়ার পর জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আফগানরা।

এই সাফল্যের প্রভাব পড়েছে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও। শ্রীলঙ্কাকে টপকে ছয় নম্বরে উঠে এসেছে দলটি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাত্র দেড় দশকের কিছু বেশি সময়ের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়ে জায়গা করে নেওয়ার মতো অবস্থানে পৌঁছেছে আফগানিস্তান।

একসময় যে দলকে র‍্যাঙ্কিংয়ে পেছনে রেখেছিল বাংলাদেশ, সেই আফগানিস্তান এখন এগিয়ে গেছে বেশ কয়েক ধাপ। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে আফগানদের ঠিক পরেই বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ এখন আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে রয়েছে। রেটিং পয়েন্ট ৮১।

পালাবদলে বাংলাদেশের সামনে প্রশ্ন-আফগানিস্তানের মতো ধারাবাহিকতা দেখিয়ে ফের নিজেদের অবস্থান শক্ত করার সময় কি আসেনি?

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সত্য প্রকাশের মূল্য দিচ্ছেন সাংবাদিকরা, নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের তাগিদ

02 November 2026

পবিত্র কাবা শরিফে প্রবেশের সুযোগ পান কারা?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আফগানিস্তানের চমক, বাংলাদেশের অবস্থান কোথায়?

হালনাগাদ সময় : ১০:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬