মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৫৭ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

  • হালনাগাদ সময় : ০৯:৩০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ১৬৫, যা পরিবেশগত মানদণ্ডে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

মঙ্গলবার সকালে প্রকাশিত তালিকায় ৪৪৪ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। তালিকায় ২০২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং ১৯২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা। চতুর্থ স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যার স্কোর ১৭৩।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ সহনীয় এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। এছাড়া স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ ছাড়িয়ে গেলে বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ বা বিপজ্জনক বিবেচনা করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঘরে ঘরে সর্দি, কাশি ও গলাব্যথা: সাধারণ ফ্লু বনাম নিউমোনিয়ার ঝুঁকি চিনবেন যেভাবে

03 November 2026

শুভশ্রীর ৩৬তম জন্মদিনে রাজ চক্রবর্তীর বার্তা, নেটদুনিয়ায় তারকা দম্পতিকে নিয়ে চর্চা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

হালনাগাদ সময় : ০৯:৩০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬