মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১০ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

এলপিজির দাম বৃদ্ধি: খালি সিলিন্ডার নিয়ে রাস্তায় নামাই বাকি, ক্ষোভ নাসীরুদ্দীন পাটওয়ারীর

  • হালনাগাদ সময় : ০৩:৩৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি মন্তব্য করেছেন, এলপিজির দামের যে ঊর্ধ্বগতি, তাতে সাধারণ জনগণের খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামা ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট নেই।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ক্ষোভের কথা জানান।

এর আগে সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এলপিজির নতুন মূল্য ঘোষণা করে। এতে ভোক্তা পর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়, যা পূর্বে ছিল ১ হাজার ৮৩৭ টাকা।

ঘোষিত নতুন দর অনুযায়ী, ৫ দশমিক ৫ কেজি সিলিন্ডারের দাম ৯৪৪ টাকা, ১২ দশমিক ৫ কেজি ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজি ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজি ২ হাজার ৭৪৭ টাকা, ১৮ কেজি ৩ হাজার ৯০ টাকা, ২০ কেজি ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজি ৩ হাজার ৭৭৭ টাকা, ২৫ কেজি ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজি ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজি ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বিইআরসি জানায়, সোমবার রাত ৮টা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ

02 November 2026

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এলপিজির দাম বৃদ্ধি: খালি সিলিন্ডার নিয়ে রাস্তায় নামাই বাকি, ক্ষোভ নাসীরুদ্দীন পাটওয়ারীর

হালনাগাদ সময় : ০৩:৩৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬