মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১৩ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

‘আগের মতো গ্ল্যামারাস লাগে না’, ক্লান্তির ব্যাখ্যা দিয়ে মুখ খুললেন পিয়া

  • হালনাগাদ সময় : ১১:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

র‍্যাম্প মডেলিং দিয়ে শোবিজে পা রাখা জান্নাতুল ফেরদৌস পিয়া একাধারে মডেল, অভিনেত্রী ও আইনজীবী। দীর্ঘ পেশাগত ব্যস্ততার কারণে আগের মতো সব সময় নিজেকে পরিপাটি করে উপস্থাপন করা তাঁর পক্ষে সম্ভব হয় না। সম্প্রতি নিজের চেহারায় ক্লান্তির ছাপ ও আগের মতো গ্ল্যামারাস না লাগা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলামেলা পোস্ট দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে পিয়া লেখেন, ‘অনেকেই আমাকে বলেন, তোমাকে আজকাল খুব ক্লান্ত লাগে। সত্যি বলতে, আমাকে ক্লান্তই দেখায়। আগের মতো সব সময় পরিপাটি বা গ্ল্যামারাসও লাগে না। তবে এটি নিয়ে আমার কোনো আফসোস নেই।’

নিজের এমন পরিবর্তনের পেছনের কারণ ব্যাখ্যা করে পিয়া জানান, জীবনে সব সময় সুন্দর কিংবা নিখুঁতভাবে নিজেকে জাহির করাই শেষ কথা নয়। এই ক্লান্ত চেহারার পেছনে লুকিয়ে রয়েছে দৈনন্দিন দায়িত্ব, অফুরন্ত ব্যস্ততা, ছোট ছোট অর্জন, সুন্দর মুহূর্ত এবং অজস্র মানুষের ভালোবাসা ও দোয়া।

পোস্টের শেষ দিকে জীবনের প্রাপ্তি ও স্বপ্নের কথা স্মরণ করে তিনি উল্লেখ করেন, একসময় যেসব স্বপ্ন বাস্তবে দেখার সুযোগ হতো না, সেগুলোর অনেকটাই এখন তাঁর জীবনের অংশ। সবকিছু নিখুঁত না হলেও যা অর্জন করেছেন, তা নিয়েই তিনি গভীরভাবে কৃতজ্ঞ।

পিয়ার এই পোস্ট ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাঁর বাস্তবসম্মত অনুভূতির প্রশংসা করেছেন, আবার কেউ কেউ জীবনের ব্যস্ততা ও মানসিক চাপ নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সত্য প্রকাশের মূল্য দিচ্ছেন সাংবাদিকরা, নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের তাগিদ

02 November 2026

পবিত্র কাবা শরিফে প্রবেশের সুযোগ পান কারা?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘আগের মতো গ্ল্যামারাস লাগে না’, ক্লান্তির ব্যাখ্যা দিয়ে মুখ খুললেন পিয়া

হালনাগাদ সময় : ১১:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬