মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৫২ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কেয়া পায়েল

  • হালনাগাদ সময় : ১০:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

প্রেমের গুঞ্জন, মালদ্বীপ ভ্রমণ এবং রহস্যময় এক যুবক—সব মিলিয়ে সম্প্রতি বেশ আলোচনায় রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। এবার প্রেম ও বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা খোলাসা করে আলোচনায় এলেন এই অভিনেত্রী।

সম্প্রতি মালদ্বীপে অবকাশযাপনে গিয়েছিলেন কেয়া পায়েল। সেখানে এক যুবকের সঙ্গে একটি অভিজাত রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা যায় তাঁকে। শুধু পাশাপাশি বসে খাওয়াই নয়, একপর্যায়ে ওই যুবককে নিজের হাতে খাবার খাইয়েও দেন অভিনেত্রী। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মনে প্রশ্ন জাগે, তবে কি নতুন সম্পর্কে জড়িয়েছেন কেয়া পায়েল?

এরপর নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ তাঁর এই রহস্যময় পোস্ট ঘিরে প্রেমের গুঞ্জন আরও ডালপালা মেলে। যদিও ওই যুবকের পরিচয় কিংবা তাঁর সঙ্গে সম্পর্কের বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি অভিনেত্রী।

অবশেষে প্রেম ও বিয়ে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কেয়া পায়েল। তাঁর মতে, প্রেমের সৌন্দর্য অনেকটাই গোপনীয়তার মধ্যে নিহিত রয়েছে।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘প্রেম জিনিসটা গোপনে সুন্দর। এটা বলে ফেললে আসলে সৌন্দর্যটা থাকে না। প্রেম ভালো লাগে গোপনে, কেউ জানল না, লুকোচুরি প্রেম। নিজেরা নিজেরা প্রেম করছি।’

বিয়ের বিষয়ে নিজের পরিকল্পনা জানিয়ে তিনি আরও বলেন, ‘যখন বিয়ে করব, তখন সবাই জানবে যে, হ্যাঁ, আমি বিয়ে করছি। এখন সারা জীবন শুধু ওই থাকবে লাইফে। প্রেম তো ভেঙেও যেতে পারে, বলা যায় না।’

কেয়া পায়েলের এমন মন্তب্যের পর তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। তবে আপাতত প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনার পক্ষপাতী নন এই অভিনেত্রী। বিয়ের সিদ্ধান্ত নিলেই কেবল ভক্তদের সুখবর জানাতে চান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সত্য প্রকাশের মূল্য দিচ্ছেন সাংবাদিকরা, নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের তাগিদ

02 November 2026

পবিত্র কাবা শরিফে প্রবেশের সুযোগ পান কারা?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কেয়া পায়েল

হালনাগাদ সময় : ১০:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬