মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৩৩ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কুকুরের সঙ্গে ইংরেজিতে কথা বলে নেটদুনিয়ায় নজর কাড়লেন তটিনী

  • হালনাগাদ সময় : ১০:৩৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। অভিনয়ের পাশাপাশি মিষ্টি কণ্ঠের গানেও ভক্তদের মুগ্ধ করে চলেছেন তিনি। নিয়মিত নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নানা মজার মুহূর্ত শেয়ার করতে ভোলেন না এই অভিনেত্রী। এবার শুটিংয়ের ফাঁকে একটি পথকুকুরের সঙ্গে ইংরেজিতে কথোপকথন চালিয়ে নেটিজেনদের দৃষ্টি কেড়েছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন তটিনী। সেখানে রাতের আবছা আলোয় দুটি কুকুরের সামনে দাঁড়িয়ে রসাত্মক ভঙ্গিতে ইংরেজিতে কথা বলতে দেখা যায় তাঁকে। কুকুর দুটিকে উদ্দেশ করে করা তাঁর এমন ব্যতিক্রমী ও খুনসুটিপূর্ণ কাণ্ড দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির রোল পড়েছে।

ভিডিওতে তটিনীকে বলতে শোনা যায়, ‘ইংরেজি কি কঠিন? না, একদমই না। আমি আসলে ওকে বোঝানোর চেষ্টা করছিলাম, ও দেখতে নিষ্পাপ ও সুন্দর হলেও ওর চোখের মধ্যে কিছুটা আগ্রাসী ভাব আছে।’ একপর্যায়ে অনুসারীদের কাছে তিনি জানতে চান, তাঁর ইংরেজি উচ্চারণ ও কথা ঠিক আছে কি না। পরে একটি কুকুরকে নিজের বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়ে আদরও করতে দেখা যায় তাঁকে।

সামাজিক মাধ্যমে প্রকাশের পর ভিডিওটি লুফে নিয়েছেন নেটিজেনরা। কয়েক লাখ ভিউ ছাড়াও এতে জমা পড়েছে হাজারো মজার মন্তব্য। এদিকে তটিনী অভিনীত নতুন নাটক ‘মন দুনিয়া’ আগামী ৬ নভেম্বর ক্যাপিটাল ড্রামায় মুক্তি পাওয়ার কথা রয়েছে, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সত্য প্রকাশের মূল্য দিচ্ছেন সাংবাদিকরা, নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের তাগিদ

02 November 2026

পবিত্র কাবা শরিফে প্রবেশের সুযোগ পান কারা?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কুকুরের সঙ্গে ইংরেজিতে কথা বলে নেটদুনিয়ায় নজর কাড়লেন তটিনী

হালনাগাদ সময় : ১০:৩৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬