মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৪৩ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে

  • হালনাগাদ সময় : ০১:৫৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন আসামিকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪০৭ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে।

এর আগে গত ২৫ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করে। নির্ধারিত দিনে তাকে আদালতে হাজির করা হয় এবং শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

দুদকের অনুসন্ধানে জানা যায়, দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে ১১২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি তার ৩৪টি ব্যাংক হিসাবে মোট ৩৮৫ কোটি টাকার বেশি জমা এবং ৩৬৯ কোটি টাকার বেশি উত্তোলনের তথ্য পাওয়া গেছে। সর্বমোট ৭৫৫ কোটি টাকারও বেশি লেনদেনের মাধ্যমে এই অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে ‘লেয়ারিং’ বা অর্থ পাচার করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এর আগে সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে বিভিন্ন সময় তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছিল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঠ উদ্ধারে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙা হলো বাণিজ্য মেলার ফটক

02 November 2026

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গ্রেপ্তার ২৯

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে

হালনাগাদ সময় : ০১:৫৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬