মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০৮ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ ৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

  • হালনাগাদ সময় : ০১:৪৯:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের ৭ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

অভিযোগের মুখে থাকা আওয়ামী লীগের শীর্ষ এই সাত নেতা হলেন— আমির হোসেন আমু, শাজাহান খান, ড. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, ডা. দীপু মনি, মির্জা আজম এবং ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম।

এর আগে ২৬ অক্টোবর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন যে এই সাতজনের বিরুদ্ধে প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করার পর ফরমাল চার্জ প্রস্তুত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসিবিলিটি বা উচ্চপর্যায়ের দায়বদ্ধতার অভিযোগ আনা হয়েছে এবং জুলাই গণহত্যার বিভিন্ন সিদ্ধান্তমূলক বৈঠকে তাদের উপস্থিতি ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এই তালিকার দীপু মনি ও আব্দুর রাজ্জাক ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের মামলারও আসামি হিসেবে রয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অন্যায়, বিভাজন ও ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

03 November 2026

নওগাঁর আত্রাইয়ে অবৈধ বালু উত্তোলনে ৭৫ হাজার টাকা জরিমানা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ ৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

হালনাগাদ সময় : ০১:৪৯:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬