মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১০ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বিশ্বে সরকারি ছুটির তালিকায় শীর্ষে নেপাল, পঞ্চম স্থানে বাংলাদেশ

  • হালনাগাদ সময় : ০৫:৪৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাতীয় দিবস, ধর্মীয় উৎসব কিংবা সাংস্কৃতিক ঐতিহ্য—বিশ্বজুড়ে বিভিন্ন উপলক্ষকে ঘিরে সরকারি ছুটি নির্ধারিত হয়। তবে সব দেশে ছুটির পরিধি এক নয়। সম্প্রতি ‘স্টারসইনসাইডার’-এর প্রকাশিত এক বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী, সরকারি ছুটির সংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষ তালিকায় অবস্থান করছে এশিয়ার দেশগুলো। বছরে ২২ দিনের সরকারি ছুটি নিয়ে এ তালিকায় বাংলাদেশ রয়েছে পঞ্চম স্থানে।

পরিসংখ্যান অনুযায়ী, বছরে সর্বোচ্চ ৩৫ দিন সরকারি ছুটি নিয়ে বিশ্বের শীর্ষে রয়েছে নেপাল। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইরানে সরকারি ছুটি বছরে ২৬ দিন। মিয়ানমার ও শ্রীলঙ্কা যৌথভাবে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে; দেশ দুটিতে বছরে সরকারি ছুটি থাকে ২৫ দিন করে।

পঞ্চম স্থানে থাকা বাংলাদেশে জাতীয় দিবস ও ধর্মীয় উৎসব মিলিয়ে বছরে মোট সরকারি ছুটি ২২ দিন। তবে জরুরি পরিষেবা ও গণমাধ্যমসহ বিভিন্ন সেবামূলক পেশায় এ ছুটি প্রযোজ্য হয় না।

তালিকায় বছরে ২১ দিনের ছুটি নিয়ে ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে কম্বোডিয়া ও ভারত। এ ছাড়া ২০ দিন করে ছুটি নিয়ে পরবর্তী স্থানগুলোতে রয়েছে লিশটেনস্টাইন, চিলি ও ম্যাকাও।

বিশ্লেষকদের মতে, সংশ্লিষ্ট দেশের ইতিহাস, ধর্মীয় বৈচিত্র্য এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই সরকারি ছুটির তালিকা নির্ধারিত হয়। ফলে দেশভেদে এবং বছরভেদে ছুটির সংখ্যায় পরিবর্তন দেখা যায়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হ্যালোইনে শ্রীদেবীর কালজয়ী ‘নাগিন’ রূপে হাজির হলেন জাহ্নবী

01 November 2026

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে বন্ধ তিন মেট্রো স্টেশন, গঠিত হলো মজুরি বোর্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিশ্বে সরকারি ছুটির তালিকায় শীর্ষে নেপাল, পঞ্চম স্থানে বাংলাদেশ

হালনাগাদ সময় : ০৫:৪৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬