ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

শাহবাগে শিক্ষার্থী‌দের অবরোধ

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজসহ পাঁচ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।

রবিবার (৭ ডিসেম্বর) বেলা পৌ‌নে ১২টার দি‌কে তারা মোড়ে অবস্থান নেন। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন তারা। এতে করে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ এই সড়কের যানচলাচল। পৃ‌লিশ প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালা‌চ্ছে।এদিকে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশের দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

এর আগে, বেলা ১১টার দি‌কে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড় হন। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজে এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন।

শিক্ষার্থীরা জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে উচ্চ-মাধ্যমিকের অস্তিত্ব নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কথা বলতে ১০ সদস্যের প্রতিনিধি দলকে সচিবালয়ে নিয়ে যাওয়া হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী ওয়ালিদ হাসান রাহিন জানান, দাবি-দাওয়ার বিষয়ে মন্ত্রণালয়ে বৈঠকে যাচ্ছেন আন্দোলনরত পাঁচ কলেজের ১০ শিক্ষার্থী। বৈঠক ফলপ্রসূ না হলে শাহবাগ ছাড়বেন না তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ আজকের মাঠে গড়াবে জমজমাট সব লড়াই

শাহবাগে শিক্ষার্থী‌দের অবরোধ

আপডেট সময় : ০১:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫