ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার বিদেশযাত্রায় পূর্ণ সহযোগিতা দিচ্ছে সরকার: প্রেস সচিব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসায় সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার গণমাধ্যমকে তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে পরিবারের পক্ষ থেকে যে অনুরোধ জানানো হয়েছে, সরকার সেটিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং যথাযথ সহায়তা দিচ্ছে।

শফিকুল আলম বলেন, ‘বেগম জিয়াকে বিদেশ পাঠানোসহ চিকিৎসাসংক্রান্ত যেকোনো বিষয়ে পরিবার যে অনুরোধ জানাচ্ছে, সরকার আন্তরিকভাবে সে অনুযায়ী সহযোগিতা করছে।’

তিনি আরও জানান, খালেদা জিয়ার শিগগির সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সরকার।

এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতারের ব্যবস্থাপনায় পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্স ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছে। অনুমতি মিললে ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে বিমানে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ৪ দেশ থেকে ২৭ কোটি ব্যারেল তেল কিনছে দক্ষিণ কোরিয়া

খালেদা জিয়ার বিদেশযাত্রায় পূর্ণ সহযোগিতা দিচ্ছে সরকার: প্রেস সচিব

আপডেট সময় : ০৮:১৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫