ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সারা দেশের নিম্ন আদালতে বাৎসরিক অবকাশ শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

সারা দেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে এবং ঢাকার নিম্ন আদালতে শুরু হয়েছে মাসব্যাপী বাৎসরিক অবকাশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ অবকাশ চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। 

অবকাশকালে এসব আদালতে বিচারাধীন দেওয়ানী ও ফৌজদারি মামলার কার্যক্রম বন্ধ থাকবে। তবে সারা দেশের ম্যাজিস্ট্রেট আদালত এই ছুটির আওতা বহির্ভূত থাকছে।

এদিকে অবকাশকালীন সময়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মুহাম্মদ কামরুল হাসান খানকে জরুরি মামলাগুলো নিষ্পত্তি দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৮, ৯, ১০, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

অন্যদিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৯, ১০, ১১, ২১, ২২ ও ২৩ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

এদিকে ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত বাৎসরিক ছুটির আওতাবহির্ভূত রয়েছে। 

অবকাশকালীন সময়ের ব্যাপারে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাইউম হোসেন নয়ন বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতি বছরের মতো এবারও নিম্ন আদালতে অবকাশ শুরু হয়েছে। আজ থেকে শুরু হওয়া অবকাশ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থানার সঙ্গে রিলেটেড থাকায় এসব আদালত কখনও বন্ধ হয় না। অবকাশ শেষ হলে জানুয়ারিতে আবারও সব আদালতে বিচারকার্য শুরু হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

সারা দেশের নিম্ন আদালতে বাৎসরিক অবকাশ শুরু

আপডেট সময় : ০৪:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫