ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

কারাগারে পড়াশোনার জন্য বই চান সাবেক এমপি সাবিনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিন কারাগারে বসে পড়াশোনার জন্য বই চেয়েছেন। প্রায় ৬ মাস ধরে তিনি কারাগারে রয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তুহিনের পক্ষে তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন কারাগারে বই পাঠানোর আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, ‘সাবিনা আক্তার তুহিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্রী। সামনে পরীক্ষা, পড়াশোনার জন্য কারাগারে বসে যেন পড়াশোনা করতে পারেন, তা সরবরাহ করার প্রার্থনা করছি।’

শুনানি নিয়ে আদালত আবেদন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন। এছাড়াও এ আইনজীবী বাংলা ট্রিবিউনকে জানান, সাবিনা আক্তার তুহিন আইনের শিক্ষার্থী। ভবিষ্যতে আইনজীবী হয়ে নিজের মামলা নিজেই লড়তে চান।

গত ২৩ জুন রাতে ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়ি থকে থেকে সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি। এখন পর্যন্ত তাকে পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। এরমধ্যে হত্যা, হত্যাচেষ্টা, রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধের আইনের মামলা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাফ নদী ও সাগরের অব্যাহত ভাঙনে ভিটেমাটি হারা শাহপরীর দ্বীপের মানুষ

কারাগারে পড়াশোনার জন্য বই চান সাবেক এমপি সাবিনা

আপডেট সময় : ০২:৫৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫