প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ২৫টি কোম্পানির প্রতিনিধিদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকারী হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই আলোচনা বাংলাদেশের ভবিষ্যৎ স্বনির্ভর ও সমৃদ্ধ দেশ গড়ার পথে সহায়ক হবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এক্সিলারেট এনার্জির চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস চেম্বার অফ কমার্সের দক্ষিণ এশিয়ার সভাপতি অতুল কেশপ। বৈঠকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, নিশা দেশাইর মতো কূটনীতিক এবং বিজনেস কাউন্সিলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল।
রিপোর্টারের নাম 






















