বিএনপি সরকারের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের বিচারব্যবস্থাকে আধুনিক, গতিশীল এবং বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি কমাতে আরও ১২টি জেলায় ডিজিটাল ‘ই-বেইল বন্ড’ বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থা চালু করা হয়েছে। যেসব জেলা মামলা নিষ্পত্তিতে এগিয়ে থাকবে, তাদের পুরস্কৃত করা হবে।
বৃহস্পতিবার সকালে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী জানান, এই নিয়ে দেশে মোট ২৮টি জেলায় ডিজিটাল ই-বেইল বন্ড ব্যবস্থা সম্প্রসারিত হলো। তিনি আরও উল্লেখ করেন যে, ই-বেইল বন্ড চালুর পাশাপাশি আদালতের বাইরে মেডিয়েশন (মধ্যস্থতা) বা বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, যেসব জেলা বিচার বিভাগীয় পারফরম্যান্সে এগিয়ে থাকবে এবং আদালতে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তিতে ভালো সাফল্য দেখাবে, তাদের উৎসাহিত করতে বিশেষ পুরস্কার প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
নতুন ‘ই-বেইল বন্ড’ বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থা চালু হওয়া জেলাগুলো হলো—টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর।
রিপোর্টারের নাম 




















