মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা আজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা না করলেও দলীয় সূত্রে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

আজ দুপুরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলটির রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এরপর বেলা ২টার দিকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দলটি। অন্যদিকে বেলা ১১টার দিকে অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে ১১ দলীয় ঐক্যের।

তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। এরপর ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে। ওইদিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য।

প্রায় ৩৫ বছর পর এবার একাধিক প্রার্থী নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। ১৯৯১ সালের পর এই প্রথম রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থীই বিজয়ী হবে তা একপ্রকার নিশ্চিত।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করার পর স্পিকার এম হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

বাবার মৃত্যুশোক কাটিয়ে মেসির প্রত্যাবর্তন, মিয়ামির হার

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা আজ

আপডেট সময় : ১১:১৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬