মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদনটি দায়ের করেন। আগামী রোববার এই রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে যে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে, তিনি যদি (ক) উক্ত দল থেকে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট দেন, তাহলে সংসদে তার আসন শূন্য হবে। তবে, তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বৃহস্পতিবার বিকেল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবার মৃত্যুশোক কাটিয়ে মেসির প্রত্যাবর্তন, মিয়ামির হার

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিট

আপডেট সময় : ১১:৪৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬