রাজধানী ঢাকার শাহবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেফতারকৃতরা হলেন-ভোলা জেলার চরফ্যাশন থানার নীলকমল ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মো. শাকিল হাওলাদার (২৪) ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ভোলা জেলার সাধারণ সম্পাদক ও নীলকমল ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান শাহরিয়ার (২৬)।
ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সিটিটিসি সূত্রে জানা গেছে, সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে স্পেশাল এ্যাকশন গ্রুপের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানার ঢাকা মেডিক্যাল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে শাকিল হাওলাদার ও ইমরান শাহরিয়ারকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত শাকিল সম্প্রতি রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে বিক্ষোভ মিছিলে ও ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে। ইমরান ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিপোর্টারের নাম 























