মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

তরুণ প্রজন্মকে আসক্তি মুক্ত রাখতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: ইউজিসি

দেশের তরুণ সমাজকে মাদক ও ইন্টারনেটের ক্ষতিকর আসক্তি থেকে রক্ষা করতে সরকার শিক্ষা, ক্রীড়া ও কর্মসংস্থানের সমন্বয়ে বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি বলেন, যুবসমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে সরকার সামাজিক ও রাজনৈতিকভাবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক বিশেষ কর্মশালায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক মামুন উল্লেখ করেন, শুধু সচেতনতা বৃদ্ধিই যথেষ্ট নয়, বরং তরুণদের জন্য একটি আনন্দময় শিক্ষাক্রম নিশ্চিত করতে ‘এডুকেশন উইথ হ্যাপিনেস’ কর্মসূচি চালু করা হচ্ছে। এর পাশাপাশি ‘নতুন কুঁড়ি’র মতো সৃজনশীল প্রতিযোগিতা ও ক্রীড়া আয়োজনের মাধ্যমে তাদের ইতিবাচক কাজে ব্যস্ত রাখা হবে।

বেকারত্ব দূরীকরণ সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, আগামী পাঁচ বছরে দেশে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নিয়ে বর্তমান সরকার কাজ করছে। কারিগরি প্রশিক্ষণ এবং দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করার প্রক্রিয়া শুরু হয়েছে।

ইউজিসি সদস্য আরও জানান, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং উদ্যোক্তা তৈরিতে সরকার বিশেষ ঋণ ও সহায়তা প্রদান করছে। তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে বিদেশের শ্রমবাজারেও তাদের অবস্থান শক্তিশালী করার ওপর জোর দিচ্ছে বর্তমান প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৫ বছর বয়সেও কীভাবে এত ফিট শ্বেতা তিওয়ারি? জানালেন জিমের আগের ত্বক চর্চার সিক্রেট

তরুণ প্রজন্মকে আসক্তি মুক্ত রাখতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: ইউজিসি

আপডেট সময় : ০৬:৪৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬