মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

মানবসম্পদ উন্নয়নে শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শিক্ষার গুণগত মান বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) এবং আন্তর্জাতিক মানের শিক্ষার ওপর বিশেষ জোর দিচ্ছে।

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক এক পাবলিক লেকচারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই) এই অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী আরও জানান, ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, এটি প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ইআরআই-এর মতো প্রতিষ্ঠানগুলো আমাদের শিক্ষাব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে তা সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে ‘আগামী দিনের বাংলাদেশ’ গড়ার স্বপ্ন দেখছেন, তা বাস্তবায়নে আধুনিক ও দক্ষতাসম্পন্ন শিক্ষাব্যবস্থা অপরিহার্য।

জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম. নিয়াজ আসাদুল্লাহ। এ ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের শিক্ষা খাতের সংস্কার ও বৈশ্বিক গতির সাথে তাল মেলানোর ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৫ বছর বয়সেও কীভাবে এত ফিট শ্বেতা তিওয়ারি? জানালেন জিমের আগের ত্বক চর্চার সিক্রেট

মানবসম্পদ উন্নয়নে শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৬:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬