মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫ শতাংশ

মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পাসের গড় হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৫ সালের ফলাফলের তুলনায় এ বছর পরীক্ষার্থীদের সার্বিক পাসের হার ৬ দশমিক ২ শতাংশ কমে গেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে ফল ঘোষণার পর ফলাফলের সার্বিক তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা বোর্ডভিত্তিক তথ্যে দেখা যায়, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার যেখানে ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ, সেখানে এ বছর তা কমে ৬২ দশমিক ২৫ শতাংশে নেমে এসেছে। ফল ঘোষণার পরপরই বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট এবং মোবাইল খুদে বার্তার (SMS) মাধ্যমে ফলাফল দেখার সুযোগ পাচ্ছে শিক্ষক, পরীক্ষার্থী ও অভিভাবকেরা।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী

এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫ শতাংশ

আপডেট সময় : ১০:১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬