মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে দুই উপজেলায় বিক্ষোভ

মাগুরার মহম্মদপুর ও বাগেরহাটের চিতলমারীতে ফ্যামিলি কার্ড শুমারির জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগে দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার অপসারণের দাবিতে গতকাল রোববার বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ ও সমাবেশ করেছে।

মাগুরা প্রতিনিধি জানান, মহম্মদপুরে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিএনপির একাংশ ইউএনও বেদবতী মিস্ত্রির অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। তারা নিয়োগ বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় নিয়োগের দাবি জানান। অন্যদিকে, বিএনপির আরেকটি গ্রুপ অনিয়ম হয়নি দাবি করে মিছিল-সমাবেশ করেছে।

গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মহম্মদপুর উপজেলা পরিষদের অভ্যন্তরে এই কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ইউএনও বেদবতী মিস্ত্রির বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ছাত্রলীগ কর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগ তোলেন। বক্তারা বলেন, নীতিমালা অনুসরণ না করে সম্পূর্ণ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে দলীয় একটি পক্ষের সুপারিশে বৈষম্যমূলক নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া এবং ইউএনওর অপসারণের দাবিতে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম খান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু মিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আকতারুজ্জামান আক্তার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য সাজ্জাদুল আলম খান নান্নু, যুবদল নেতা শেখ শাহানুর রহমান এবং জেলা ছাত্রদলের সহসভাপতি পারভেজ আলম প্রমুখ।

অন্যদিকে, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মৈয়ুর আলী মৃধা দাবি করেন, ফ্যামিলি কার্ডের নিয়োগ স্বচ্ছতার ভিত্তিতেই হয়েছে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি অনিয়মের অভিযোগের বিষয়ে বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজর নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে নীতিমালা অনুসরণ করে ফলাফল প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে অনিয়মের কোনো সুযোগ নেই।

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী

ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে দুই উপজেলায় বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৫৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬