মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

জুলাই আন্দোলনকারীদের ওপর হামলাকালে টিভি সম্প্রচার বন্ধের নির্দেশ: কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার সংবাদ প্রচার করা টেলিভিশন বন্ধের জন্য সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার তাদের কথোপকথনের নতুন কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এর আগে জুলাই গণঅভ্যুত্থানকালে আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট কিছুটা ধীর গতির করতে বলেছিলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় এ-সংক্রান্ত কল রেকর্ড উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। মামলার আসামি কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজন। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ তথ্য জানা যায়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রকাশিত কল রেকর্ড অনুযায়ী, জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ফোনালাপে ওবায়দুল কাদেরকে ইন্টারনেট কিছুটা ধীর গতির করতে বলতে শোনা যায়। রেকর্ডে পলক বলেন, ‘ভাই, আসসালামু আলাইকুম, পলক বলছি।’ তখন ওবায়দুল কাদের বলেন, ‘এটা একটু স্লো করে দাও, ইন্টারনেট।’ পলক জবাব দেন, ‘জি, একটু নেত্রীর পারমিশনটা নিয়া নিই।’ তখন ওবায়দুল কাদের বলেন, ‘নিয়া নাও।’ এরপর পলকের উত্তর আসে, ‘জি, আচ্ছা।’

এর আগে গত ৪ আগস্ট এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এরপর গত ৬ আগস্ট দ্বিতীয় দিনের মতো রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। তারই ধারাবাহিকতায় আজ তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী

জুলাই আন্দোলনকারীদের ওপর হামলাকালে টিভি সম্প্রচার বন্ধের নির্দেশ: কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

আপডেট সময় : ০৯:৫৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬