মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

আগস্টের প্রথম আটদিনে ৯১৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ৪২.৯%

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। আগস্ট মাসের প্রথম আটদিনে দেশে ৯১৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪২.৯ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৩ মিলিয়ন ডলার। এর আগে ৪ ও ৫ আগস্ট দুই দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৬ মিলিয়ন ডলার। অর্থবছরের শুরু থেকে ৮ আগস্ট পর্যন্ত মোট ৩.৭৭৩ বিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে এসেছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩.১১৮ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে এই সময়ে রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে প্রায় ২১ শতাংশ।

ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক প্রভাব পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্সের এই ধারাবাহিকতা বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরানোর পাশাপাশি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গিয়েছিল এবং আগস্টের শুরুতেও সেই ধারা অব্যাহত থাকায় চলতি অর্থবছরে প্রবাসী আয়ে আরও গতি আসার প্রত্যাশা তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিগত সরকারের নৃশংসতার পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণের দাবি

আগস্টের প্রথম আটদিনে ৯১৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ৪২.৯%

আপডেট সময় : ০৬:০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬