মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থান জাদুঘর থেকে হেফাজত নেতাদের ভাস্কর্য অপসারণের দাবি জমিয়তের

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তাদের দলীয় নেতাদের ভাস্কর্য স্থাপনের প্রতিবাদে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের দাবি জানিয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে দলের নেতারা এই দাবি উত্থাপন করেন।

জমিয়ত নেতারা তাদের বক্তব্যে বলেন, ইসলামি শরিয়াহ মোতাবেক কোনো ব্যক্তি বা ইসলামিক দলের নেতাকর্মীদের ভাস্কর্য নির্মাণ সম্পূর্ণ অবৈধ। তারা এই ধরনের স্থাপনা জাদুঘর থেকে সরিয়ে ফেলার আহ্বান জানান।

ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং মুফতি বশীরুল হাসান খাদিমানী ও মুফতি নুরুল আলম ইসহাকীর সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদদীন যাকারিয়া সহ অন্যান্য কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অধিবেশনে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশার আলোকে জুলাই সনদ বাস্তবায়নে দেশের সব রাজনৈতিক দল একমত হলেও, সনদ প্রণয়ন প্রক্রিয়ায় বিভিন্ন দলের দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তিনি উল্লেখ করেন যে, জুলাই সনদ নিয়ে এই ধরনের বিভেদ ও হলগুলোতে ছাত্রদের মারামারির ঘটনা ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে। এই মুহূর্তে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা পক্ষকে উপেক্ষা করা যাবে না। সনদ প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও আপত্তিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তিনি আরও বলেন, আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়া ‘নোট অব ডিসেন্ট’-এর যথাযথ মূল্যায়ন করেনি, যা পুনর্বিবেচনা করা প্রয়োজন। একটি কার্যকর ও গ্রহণযোগ্য রাজনৈতিক সংস্কারের জন্য সব পক্ষের মতামতের প্রতি সম্মান দেখানো আবশ্যক বলে তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান: দেশ স্বাধীন করেছে বীরেরা, তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায় সরকার – গণপূর্তমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান জাদুঘর থেকে হেফাজত নেতাদের ভাস্কর্য অপসারণের দাবি জমিয়তের

আপডেট সময় : ১০:৩০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬