প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকার পতনের এক দফা ঘোষণা এসেছিল, যা আমরা স্বীকার করি। তবে এই আন্দোলনের চূড়ান্ত প্রেক্ষাপট তৈরি করেছিল এদেশের সাধারণ জনগণ। শনিবার সকালে ঝিনাইদহ সদরের মুরারীদহ এলাকায় ঐতিহাসিক মিয়ার দালান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন রাজনৈতিক দল এনসিপির সমালোচনা করে বলেন, অনেক তরুণ নেতা ও প্রগতিশীল ব্যক্তিত্ব এনসিপি ছেড়েছেন কারণ দলটি জামায়াতের আদর্শের সঙ্গে মিশে গেছে। বর্তমানে এনসিপি বলতে স্বতন্ত্র কিছু নেই, তারা মূলত একটি সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে এখন এক ধরনের রাজনীতি শুরু হয়েছে, যা কাম্য নয়।
তিনি অভিযোগ করেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু নেতা নিজেদের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন, যা জনগণের আন্দোলনের মূল স্পিরিটকে খাটো করে। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিচ্যুতির বিষয়েও তিনি সতর্কবার্তা দেন।
রিপোর্টারের নাম 






















