মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত ও এমপি মুনতাকিমের শ্রদ্ধা

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফজর নামাজের পর নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমের নেতৃত্বে বিমানবন্দর সড়কের হাতিখানা কবরস্থানে এই আয়োজন করা হয়। পরে সংসদ সদস্য শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এ সময় হাফেজ আব্দুল মুনতাকিম এমপি বলেন, শহীদদের আত্মত্যাগের ফলেই বিগত সরকারের ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে এবং তাদের ঋণ কখনো শোধ করা যাবে না। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, নতুন করে দেশে কোনো ফ্যাসিবাদী শক্তিকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না। জামায়াতে ইসলামী সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে বলেও তিনি উল্লেখ করেন। সংসদ সদস্য শহীদ সাজ্জাদ হোসেনসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে শহীদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেন, সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম, সৈয়দপুর শহর জামায়াতের আমির শরফুদ্দিন খান, সেক্রেটারি ওয়াজেদ আলী, সৈয়দপুর প্রেসক্লাবের সদস্য সচিব নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল মোমেন এবং বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল) সৈয়দপুর কারখানা শাখার সেক্রেটারি আবু হাসানসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে বাধা: সাবেক যুগ্ম সচিব জগলুল কারাগারে, রিমান্ড কাল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত ও এমপি মুনতাকিমের শ্রদ্ধা

আপডেট সময় : ০২:২২:১১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬