ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ঢা‌মে‌কে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন হলমার্ক গ্রুপের এম‌ডি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কয়েদি মো. তানভীর মাহমুদ (৫৫)। 

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারা অধিদফতরের এআইজি (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, দুপুরে অসুস্থতা বেড়ে গেলে হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেকে নেওয়া হয়। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে তাকে কারাগার থেকে হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয়। পরে বিকাল ৪টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের নির্দেশে তাকে ‘এক্সট্রা বেড-১৯’ নম্বরে রাখা হয়েছিল।

তিনি জানান, হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, রমনা থানার একটি মামলায় কারাবন্দি তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইকিউএয়ার সূচকে ২৬তম স্থানে ঢাকা এবং বাতাসের স্কোর ৭৫

ঢা‌মে‌কে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন হলমার্ক গ্রুপের এম‌ডি

আপডেট সময় : ০৬:০০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫