ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পর্যায়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে আগামীকাল রোববার (৩০ নভেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউট পরিচালকরা সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করবেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চলবে বলে জানানো হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভূমিকম্প ও আফটারশকের কারণে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর সংস্কারের জন্য প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটির বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইকিউএয়ার সূচকে ২৬তম স্থানে ঢাকা এবং বাতাসের স্কোর ৭৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু

আপডেট সময় : ০৬:০০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫