রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে গত জুলাই মাসে ৬০০০ এরও বেশি ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। শনিবার রুশ সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার রাজধানীকে লক্ষ্য করে আকাশপথে হামলার মাত্রা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
সোবিয়ানিনের দেওয়া তথ্যমতে, ১ জুলাই রাত ১২টা থেকে ৩১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৬,২২৫টি ড্রোন মস্কো অঞ্চলের দিকে আসে। এর মধ্যে ৭৮০টি ড্রোন মস্কোর আকাশসীমায় রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। তিনি আরও জানান, গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা অনেক বেশি। সে সময় এক মাসে মস্কো অঞ্চলের দিকে আসা ইউক্রেনীয় ড্রোনের সংখ্যা সাধারণত কয়েক ডজন থেকে সর্বোচ্চ কয়েকশ’র মধ্যে সীমাবদ্ধ ছিল।
সম্প্রতি ইউক্রেন মস্কোসহ রাশিয়ার অভ্যন্তরের বিভিন্ন অঞ্চলে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে। অন্যদিকে রুশ কর্তৃপক্ষ নিয়মিতই রাজধানীমুখী ড্রোন ভূপাতিত করার দাবি করছে। এসব হামলার কারণে প্রায়ই মস্কোর বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে, যা আন্তর্জাতিক বিমান চলাচলকেও প্রভাবিত করছে।
রিপোর্টারের নাম 























